স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন সব আসনেই তিনি জিতেছেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা চলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। সালাহউদ্দিন বলেন, তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজীর নাই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবার যত আসনে তিনি নির্বাচন করেছেন ততবারই ততো আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।
আরও পড়ুন:
আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেয়া হবে

Sukur ulla
৩ মাস আগেআল্লাহ বেহেশত দান করতা