শাহাদাতকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ

শাহাদাতকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ

ফন্ট সাইজ:

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার একই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্থানীয় সরকার বিভাগ।

এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে তখন আদেশ জারি হয়নি।