প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে বিল্লালের সঙ্গে দেখা করতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তরুণী। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার দায়ের করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’