মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ের মৃত্যু

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তার মেয়ে সামিরা আক্তার (৬)।

মুকসুদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’