জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। সাইবার হামলার শঙ্কায় ব্যাংকদুটি তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। এর ফলে কেউ ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এতে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। জানা যাচ্ছে না কোন তথ্যও।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায়, সেখানে একটি নোটিশ দেয়া হয়েছে। এতে বলা হয়, আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে। এটি শীঘ্রই চালু হবে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। জনতা ব্যাংক পিএলসি। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
