দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার পুনরায় ফ্লাইট চালু করেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে বিমানবন্দরটি বন্ধ ছিলো। তবে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি সামনে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোববার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে একটি বিমান উড্ডয়নের তথ্য নিশ্চিত করেছে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার। এর আগে শনিবার এক্সে দেয়া এক ঘোষণায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫শে অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ১ নম্বর টার্মিনাল এবং জাতীয় বিমান সংস্থা পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ২ নম্বর টার্মিনাল নির্দিষ্ট করা হয়েছে।
