কূটনীতিক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেয়ার খবর নাকচ করে দিয়েছে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, তাদের কর্মী বা বিশেষজ্ঞদের ইরান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে স্বাভাবিকভাবেই সব কাজ চলছে। এ ধরনের খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উল্লেখ করে তারা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালাতে পারে এমন সম্ভাবনায় মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বুশেহর হলো ইরানের একমাত্র সচল পারমাণবিক স্থাপনা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের সময় এই কেন্দ্রটি বারবার হামলার শিকার হয়েছে। গত জুলাই মাসে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে এই কমপ্লেক্সের ভেতরে ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে।
