প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের আসনের ওপরে কালেমার ক্যালিগ্রাফি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের আসনের ওপরে কালেমার ক্যালিগ্রাফি

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

রুমন জানান, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়। সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সংশ্লিষ্ট শাখা স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

Susanta bikash barua

৩ মাস আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে। বিশ্বাসী, অবিশ্বাসী এবং সংশয়বাদী সবাইকে নিয়ে দেশ গড়বেন। উচ্চমার্গের যাত্রা শুরু হোক।

Md.Moniruzzaman

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারা, well done Prime Minister

রুহেল আহমদ

৩ মাস আগে

সত্যি সত্যিই এই উদ্যোগের প্রসংশা করতে হয়। কারণ আমাদের দুর্নীতি গ্রস্থ্য দেশের সম্মানিত সাংসদ যখন বক্তব্য দেবেন, তখন নিশ্চয় মাননীয় স্পীকারের দিকে দৃষ্টি যাবে, আর তখন দৃষ্টিতে আসবে পবিত্র "কালেমা" মহান রবের একত্বের বাণী। এতে অন্তত পরকালের কথা টা স্বরণে আসবে। আর এতে করে অন্তত নিজেকে সততার পথে পরিচালিত করার চেষ্টা করে দেশের মঙ্গলার্থে জনগণের জন্য কাজ করবেন।

Rana

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারা

M Islam

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ করেছেন
এই দেশের ৯০% মুসলিম তাই আমি মনে করি এটা একটা উদাহরণ হয়ে থাকবে ।

আব্দুল হালিম

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ।

মন্তব্য করুন