সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ফন্ট সাইজ:

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। অবশ্য ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।