৭টি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

৭টি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

ফন্ট সাইজ:

সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জোটে যেসব দল রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।