নিউ মেক্সিকোকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দিতে মেটাকে নির্দেশ

নিউ মেক্সিকোকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দিতে মেটাকে নির্দেশ

ফন্ট সাইজ:

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ একাধিক সামাজিক মাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা। এবার  এই প্রতিষ্ঠানটিকে ২ হাজার ৫০০ কোটি ডলার (প্রায় ৩ লাখ ৮ হাজার ৬৬৬ কোটি টাকা) জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন নিউ মেক্সিকোর এক বিচারক। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের দায়ে এই সাজা দেয়া হয় প্ল্যাটফর্মটিকে। ওই নির্বাচনী প্রচারণায় যুক্ত প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা সম্মতি ছাড়াই কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিল বলে প্রমাণিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

বুধবার রায়ে বিচারক ফ্রান্সিস ম্যাথিউ জানান, ফেসবুকের এই অনিয়ম বছরের পর বছর ধরে চলা তাদের মূল ব্যবসায়িক নীতির অংশ। অঙ্গরাজ্যের আইন অনুযায়ী জরিমানার অঙ্ক ২৬ লাখ কোটি টাকারও বেশি হতে পারত, যা কমিয়ে ২ হাজার ৫০০ কোটি ডলারে নির্ধারণ করা হয়েছে। জরিমানার এই অর্থ নিউ মেক্সিকোর স্কুল ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। জুরি বোর্ড দেখতে পায়, মেটা ও তাদের নেতৃত্ব ব্যবহারকারীদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহক সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখেরও বেশি বার লঙ্ঘন করেছে।