ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি।
বুধবার বিকালে তাকে আটক করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক ওই নেত্রীর নাম সুলতানা বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’