এসআইআর-এর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার, অভিযোগ কংগ্রেসের

ফন্ট সাইজ:

ভারত সরকারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেইসঙ্গে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।
তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে থারুর বলেছেন, এই প্রক্রিয়ার জবাবদিহিতার দাবিতে কংগ্রেস ১লা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ করবে। তিনি জানান, পুলিশের অনুমতি নেয়া হয়েছে।
থারুর দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লক্ষেরও বেশি নাম মুছে ফেলা হয়েছে, অথচ মাত্র ৮২ হাজারের মতো মানুষের আপিল শোনা হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, “ওই আপিলগুলোর মধ্যে ৯১ শতাংশই এমন মানুষের ছিল, যাদের নাম মুছে ফেলা উচিত হয়নি। যদি ৯১ শতাংশ ভোটারের নাম ভুলভাবে মুছে ফেলা হয়ে থাকে, তাহলে এসআইআর-এর উদ্দেশ্য কী ছিল?”
তিনি এই প্রক্রিয়ায় ব্যবহৃত ফরম এবং সংশোধনের ভিত্তি হিসেবে ২০০২ সালের ভোটার তালিকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেছেন, “ফরম ৬ কেন বাদ দেয়া হলো? ফরম ৭ কেন গণহারে দাখিল করা হলো? কোন যুক্তিতে তারা ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে দাঁড় করালো? দেশে কয়েক দশক ধরে নির্বাচন হয়ে আসছে, কিন্তু অতীতে এমন সমস্যা কখনো ঘটেনি।” তিনি অভিযোগ করেছেন, “এই সমস্ত সমস্যার কারণ এই নির্বাচন কমিশন।”
কংগ্রেস সাংসদ বলেছেন, এসআইআর কার্যক্রমে ভূমিকার জন্য কুমারের পদত্যাগ করা উচিত।
“আমরা শুধু এটাই চাই যে, মানুষ যেন তাদের ইচ্ছানুযায়ী ভোট দিতে পারে। একবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে, জনগণই ঠিক করতে পারবে কে জিতবে।