রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিয়েছেন জনসভায়

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিয়েছেন জনসভায়

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে সামরিক বিমানে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহী নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীর সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন সড়ক মেরামত এবং সড়ক বিভাজকে রং করার কাজ সম্পন্ন করা হয়েছে।

অন্যদিকে, জনসভাকে সামনে রেখে মাদ্রাসা মাঠে প্রস্তুত করা হয়েছে বড় মঞ্চ। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দিয়েছেন। ফলে প্রধানমন্ত্রীর আগমনে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন শেষ করেন। সেখান থেকে রাজশাহীতে আসেন।
কর্মসূচি শেষে বিকালে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ছাড়বেন প্রধানমন্ত্রী।