বাহুবলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ছাত্রনেতা মুখলিছুর রহমানের

বাহুবলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ছাত্রনেতা মুখলিছুর রহমানের

ফন্ট সাইজ:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য মুখলিছুর রহমান।

গতকাল দিনভর বিভিন্ন মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মুখলিছুর রহমান বলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ কাজল এবং বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম প্রমুখ।