মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় বাংলাদেশিদের সাম্প্রতিক সমাবেশের দাবি অসত্য বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাংলাদেশিদের জড়ো হওয়ার যে দৃশ্য দেখানো হয়েছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, বারনামা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুরের পুলিশপ্রধান ফাদিল মারসুস এ তথ্য নিশ্চিত করেছেন যে, যাচাই-বাছাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং পুরোনো একটি ভিডিওকে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।
পুলিশপ্রধান জানিয়েছে, মূল ভিডিওটি ২০২২ সালে বুকিত বিনতাংয়ে নববর্ষ উদ্যাপনের সময় ধারণ করা হয়েছিল। ভিডিওতে সেলাঙ্গর ফাউন্ডেশন ভবনকেও দেখা যায়, যা পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
২০২২ সালে বাংলাদেশের কুমিল্লায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ওই ভিডিওর দৃশ্য নিয়ে আলোচনা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও নিশ্চিত করে বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বুকিত বিনতাং এলাকায় বাংলাদেশি নাগরিক কিংবা অন্য কোনো গোষ্ঠীর এ ধরনের সমাবেশের কোনো রেকর্ড পুলিশের কাছে নেই।
এর আগে গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, বাংলাদেশিদের একটি দল মালয়েশিয়ার রাজধানীতে জড়ো হয়ে স্বায়ত্তশাসনসংক্রান্ত ক্ষমতা দাবি করেছে।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সমাবেশের ভাইরাল ভিডিওটি এআই সম্পাদিত বলছে কুয়ালালামপুরের পুলিশ প্রধান
স্টাফ রিপোর্টার মালয়েশিয়া থেকে
দেশ বিদেশ
৩ ঘন্টা আগে
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬, ৭ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
