জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

ফন্ট সাইজ:

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ এমন বক্তব্যের পর জয়নুল আবদিন ফারুক এমপিকে সর্তক করলো বিএনপি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্কের বিষয়টি বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্রে জানা গেছে।

গত ৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়নুল আবদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয় ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’

এমন বক্তব্যের পরই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করলো বিএনপি।

আলম

৪ মাস আগে

ফারুক সাহেব কাউয়া কাদেরের কথা ভুলে গেছে মনেনহয় কাউয়া কাদের এধরণের কথা বেশি বলত মিডিয়ার সামনে। এখন কোথায়

এ বি এম সিদ্দিকুর রহমান

৪ মাস আগে

দয়াকরে আবেগের বশবর্তী হয়ে বক্তব্য প্রদান থেকে বিরত থাকুন। কথাবিভ্রাট সন্দেহ তৈরি করে,বিভ্রান্তি ছড়ায়।

Md. Moshiur Rahman

৪ মাস আগে

মনে রাখতে হবে, তেলবাজ, ধান্ধাবাজ ও চাটুকর'রা শেখ হাসিনাকে সৈরাচারে রুপান্তরিত করেছে। তাই যত বড় নেতাই হোক না কেন, এই সকল চরিত্রের লোক কে প্রস্রয় দেয়া যাবেনা। ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান'কে।

UNIFORM TEXTILE LIMITED.

৪ মাস আগে

আরো দায়িত্ত্বশীল আচরণ করতে হবে।চাটুকারিতা নয়

Monshur Ahmed

৪ মাস আগে

অতি উৎসাহিরা দলের জন্য ক্যান্সার

Md. Jahirul Islam

৪ মাস আগে

আবেদিন সাহেব এখন জনগণ বলবে আওয়ামিলীগ ভালো ছিলো। আপনি সম্ভবত ডিবি হারুন সাহেবের কথা ভুলে গিয়েছেন।

মজির উদ্দিন

৪ মাস আগে

মাথা নষ্ট হয়ে গেছে না হলে এমন কথা কি ভাবে বলেন।
মনে কি নেই সংসদ ভবনের সামনে গিল্টু হারুনের দৌড়ানী

Mohammed Abdur Razzak Manik

৪ মাস আগে

আরো দায়িত্ত্বশীল আচরণ করতে হবে।চাটুকারিতা নয়।

অধম বাংগালী

৪ মাস আগে

আর একটু তেল দিয়ে চেষ্টা করে দেখুন তো কোনভাবে ২০৮২ পর্যন্ত করা যায় কি না?

যদিও তেল এখন বাংলাদেশে এক দুষ্প্রাপ্য বিষয়ের নাম। দুষ্ট লোকেরা বলে বেড়াচ্ছে, পাম্পে এখন সর্বোচ্চ ৬ - ৯ লিটার তেল দিচ্ছে, যা দিয়ে গাড়ি পাম্প থেকে বাসায় এবং পরের দুন আবার পাম্পে ফিরে আবার ৬ -৯ লি: নিতে পারে।।

Humaun Ektaar

৪ মাস আগে

ভেতরের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় ছিল?

মন্তব্য করুন