মঞ্জুরুল মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

মঞ্জুরুল মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

ফন্ট সাইজ:

নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গতকাল রাতে ট্রাক প্রতীকের প্রার্থীর প্রচারণায় আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


Humayun Kabir

৩ মাস আগে

He should be punished as per election related laws right now. I urge concerned authorities to arrest him as an example for others.

Md. Shahadat Hossain

৩ মাস আগে

Very good decision.

কামরুল হাসান

৩ মাস আগে

বিএনপির তার দায়িত্ব পালন করছে। এবার রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহীর কাজ করছে। ওকে ধরে কমপক্ষে এক বছরের জেল দেওয়া উচিত ছিল।

Md. Jahirul Islam

৩ মাস আগে

বহিষ্কার হলো নাটক দু'দিন পর ফুল দিয়ে/নিয়ে বরন।

Mamun Khan

৩ মাস আগে

এই লোক ফৌজদারি অপরাধ করেছে। আইনের আওতায় আনাহোক।

Santo

৩ মাস আগে

বহিস্কার কত দিনের জন্য।
আবার আসিবে ফিরে .....

মোঃ জাহিদুল ইসলাম

৩ মাস আগে

জননেত্রী বেগম খালেদা জিয়ার তিলে তিলে গড়া দলটা এদের মতো কুলাঙ্গারের জন্য এখন পতনের সম্মুখীন। ঋণখেলাপীদের কোনো দল নেই। এরা নিজের স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে গিয়ে দলটিকে বিপর্যয়ের মুখে ফেলেছে। জনাব তারেক রহমানকে ইচ্ছে করেই কিছু সিনিয়র নেতা গর্তে ফালানোর ফন্দি করে সফলতার দ্বারপ্রান্তে।

Kamal

৩ মাস আগে

Very good decision taken by BNP

মন্তব্য করুন