আগামী বছর বইমেলা শুরু ৭ই জানুয়ারি

আগামী বছর বইমেলা শুরু ৭ই জানুয়ারি

ফন্ট সাইজ:

আগামী বছর একুশে বইমেলা ৭ই জানুয়ারি থেকে শুরু হবে। মেলা চলবে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, গত ১৩ই অক্টোবর মঙ্গলবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চোধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ই জানুয়ারী ২০২৭ তারিখ বৃহস্পতিবার থেকে ৬ই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭ এর সময় নির্ধারণ করা হয়েছে।