কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। গতকাল দুপুর দেড়টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আ. কাইয়ুম, আ. মুহিত, ইলিয়াছ হোসেনসহ বনবিভাগের কর্মীরা অংশ নেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করা হয়েছে। পাহাড় কাটা ও বনভূমি ধ্বংসের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়ায় পাহাড় কাটার সময় ডাম্পার জব্দ
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
