মৌলভীবাজারে দিনব্যাপী বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ উৎসবে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বই উৎসবের পাশাপাশি ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরির ১২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গতকাল শহীদ মিনার এলাকায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উৎসবে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীরা। পরে বাংলাদেশ শিশু একাডেমি’র শিল্পীরা সংগীত পরিবেশন করে। সবশেষে অংশগ্রহণকারী সকলকে গাছের চারা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
