মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান ৬৯ নেত্রী

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন। এরমধ্যে শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬৯ জনের ফরম জমা পড়ার তথ্য জানিয়েছেন দলের সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তারিকুল ইসলাম তেনজিং।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭০ জন মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। প্রতিটি ফরম ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেয়ার সময়ে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে ৫০ হাজার টাকা জমানত হিসেবে দিতে হয়েছে।

উল্লেখ্য যে, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়।