ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে
গুলশানের বাসা থেকে বের হন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, ‘প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে। সেখানে তিনি সরজমিনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে তা দেখবেন।’
এছাড়া ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল প্রধানমন্ত্রী ঘুরে দেখবেন বলে জানান তিনি।
