ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এ উপনির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং।
তারিকুল ইসলাম তেনজিং জানান, মনোনয়নপ্রত্যাশীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন। যার সংখ্যা দাঁড়িয়েছে ৭০। প্রতিটি ফরম ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেয়ার সময়ে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদেরকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম উত্তোলন করতে অনুরোধ জানানো হয়। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ১৭ই অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য যে, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ই নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়।
মিষ্টির শূন্য আসনে ৭০ মনোনয়ন ফরম বিক্রি বিএনপি’র
স্টাফ রিপোর্টার
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
