সুনামগঞ্জে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে

সুনামগঞ্জে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন। তিনি সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

শুক্রবার ভোর রাতে নিজ বসতঘরে এই হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।