বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পন্সরশিপ সংকটে ভুগেছে গেল দুই তিন বছর ধরে। তবে ধীরে ধীরে স্পন্সরদের কাছ থেকে আস্থার যে সংকট কাটিয়ে উঠছে বোর্ড। ক্রিকেটে স্পন্সরের আসতে শুরু করলেও তা অবশ্য খুব বড় হয়েছে উন্নতিও বলা যাবে না। যদিও মার্কেটিং বিভাগ আশার আলো দেখছে বলেই জানিয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রান্সপোর্ট পার্টনার পেয়েছে। যা আগে কখনোই ছিল না। বিসিবি গাড়িবুক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে প্রতিষ্ঠানটি স্পন্সর হিসেবে থাকবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মিডিয়া সেন্টারে গতকাল সংবাদ সম্মেলনে গাড়িবুককে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে বিসিবি এবং গাড়িবুক ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানোর আশার কথাও জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুইটি ম্যাচ রয়েছে। দুইটি ম্যাচের জন্য গাড়িবুক বিসিবিকে ২৫ লাখ টাকা দিচ্ছে। চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে গাড়িবুক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং থাকবে। ঢাকা এবং সিলেট মাঠে টেস্ট ম্যাচ হবে। সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং এবং কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘স্পন্সর পাওয়ার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, তা কাটিয়ে উঠে এগোচ্ছে বোর্ড।’ ধারাবাহিকতা মেনে বিসিবি
ট্রান্সপোর্ট পার্টনারের সঙ্গে চুক্তি করেছে। রাজনীতিতে পটপরিবর্তনের পর অন্যান্য খাতের মতো ক্রিকেটেও স্পন্সরশিপে প্রভাব পড়েছে। গাড়িবুক প্রতিষ্ঠানের লোগো টিম বাসে যুক্ত থাকবে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল সিরিজে সেই বাসে যাতায়াত করবে। এই চুক্তিতে বিসিবির বাণিজ্যিক আয়ে যুক্ত হলো নতুন খাত। এত দিন বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর পেলেও পরিবহন সহযোগী হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল না বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দুই দলের যাতায়াতের বাসে ব্র্যান্ডিংয়ের বিনিময়ে ২৫ লাখ টাকা পাচ্ছে বিসিবি।
