রাজধানীর ভাটারায় দুই বাসের প্রতিযোগিতায় শিশির মিয়া (২০) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। তিনি ভিক্টর পরিবহন বাসের হেল্পার ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে নতুন বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বাড্ডাগামী রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহন দুই প্রতিযোগিতায় রাইদা পরিবহন ভিক্টর পরিবহন বাসকে চাপা দিলে দরজায় থাকা হেলপার শিশির মিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশির ঢাকার গাজীপুরে টঙ্গী পূর্ব এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ সোলায়মান হক বলেন, আমরা খবর পেয়ে ভাটার নতুনবাজার মোড় যাত্রী ছাউনী সামনে পাকা রাস্তা উপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাতে পাঠানো হয় ।
