বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র , বেসামরিক বিমান পরিবহন ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
প্রধান অতিথি ড.খলিলুর রহমান বলেন , প্রবাসীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে লন্ডনস্থ হাইকমিশন পরিদর্শন করে নির্দেশ দিয়ে এসেছি। এবিষয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না। এটি প্রবাসীদের কাছে আমাদের ওয়াদা। শুধু তাই নয় প্রবাসীরা যেন তাদের সকল কাজ দ্রুত সম্পাদন করতে পারেন সেজন্য আলাদা একটি জায়গা নেয়ার কথা ভাবছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সে মোতাবেক মিশনকে নির্দেশনা দেয়া হয়েছে এবং তা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন , প্রবাসী বাংলাদেশী ট্যালেন্টদের গত ৫০ বছরে এর সুব্যবহার করতে পারি নাই, তাই প্রবাসী বাংলাদেশী ট্যালেন্টদের উন্নয়নে ব্যবহার করতে প্রধানমন্ত্রীর বিপুল আগ্রহ রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ন কবির বলেন , শীঘ্রই সিলেটের ক্ষেত্রে রেল ব্যবস্থার উন্নয়ন, সিলেট এয়ারপোর্টে প্রবাসীদের মানসম্মত ব্যবস্থাপনা, হয়রানির শিকার থেকে পরিত্রাণ , সিলেট এয়ারপোর্টের ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ সকল সুবিধার ব্যবস্থা করা হবে।
এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ , সহযোগী সংগঠনের নেতা কর্মী , সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
প্রবাস
৪ মাস আগে
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
