হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয়েছিলো

হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয়েছিলো

ফন্ট সাইজ:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাসিরুদ্দিন সরকার মানবজমিনকে বলেন, হাসানুল হক ইনুকে মামলার তদন্ত কর্মকর্তা কতৃক জিজ্ঞাসাবাদের জন্য আজকে দিন নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। তাই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে স্ব্যাস্থ পরীক্ষার জন্য আনা হয়েছিলো। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে হাসপাতাল থেকে তদন্ত সংস্থায় নিয়ে আসা হয়েছে।