উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, যান চলাচল বন্ধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি

উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, যান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারেরও বেশি শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ‘নিত্যপণ্যের দাম কমাও, অথবা আমাদের মজুরি বাড়াও’—স্লোগান দেন শ্রমিকরা।  উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘রাস্তা এখনো বন্ধ। শ্রমিকেরা সড়কে অবস্থান করছেন।’