হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ৮৬টি ফ্লাইটে প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এখন পর্যন্ত ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর ভোগান্তি শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি ও রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
