প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরু’র ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসন বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, এই বিশেষ আদালতের মাধ্যমে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট এবং মামলা নিরসন করা সম্ভব হবে। দ্রুতই এই উদ্যোগ আলোর মুখ দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রামরু’র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে। এ লক্ষ্যে অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং রামরু’র প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা বক্তব্য রাখেন।
প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৩২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
