হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে রনি

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে রনি

ফন্ট সাইজ:

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন পেস অলরাউন্ডার আবু হায়দার রনি। আগামী ৩০শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। সংক্ষিপ্ত ফরম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে সকাল ৭টা ৪০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বেলা ১১টা ২০ মিনিটে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ৩১শে অক্টোবর। ফাইনাল ১লা নভেম্বর।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো জায়গা পাবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো লড়বে বোল প্রতিযোগিতায়। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। ২০২৫ সালে হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশ প্লেট পর্বের রানার্সআপ হয়।