রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাগরেন্স এক্সিবিশন বা সুগন্ধী মেলা। আগামী শুক্রবার এবং শনিবার (১৬ ও ১৭ই অক্টোবর) গুলশান লিংক রোড সংলগ্ন এলিট কনভেনশন হলে দু’দিন ব্যাপী এই মেলা শুরু হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলায় প্রবেশমূল্য থাকছে না। এবারের আয়োজনে রয়েছে ৩৫টি ব্র্যন্ড ও এক্সিবিটর। থাকছে ডিজাইনার পারফিউম, এক্সক্লুসিভ নীশ পারফিউম, আর্টিসানাল ব্লেন্ড, ইনস্পায়ার্ড পারফিউম, ন্যাচারাল ও সিন্থেটিক আতর এবং এমন কিছু ফ্র্যাগরেন্স যেগুলো সাধারণত বাজারে পাওয়া যায় না। মেলায় প্রতিটি স্টলেই থাকবে ফ্রি স্নিফিং স্টেশন। এছাড়াও থাকছে নিজের ঘ্রাণ তৈরির সুযোগ, ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সরাসরি আড্ডা, ফুড জোনে নানারকম খাবারের আয়োজন, স্টল থেকে ফ্রি গিফট পাওয়ার সুযোগ।
রাজধানীতে সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ৬ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
