দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে জাফরপুর কালান থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে বিরোধী নেতাদের আটক করার ঘটনার মধ্যে তার মুক্তির খবর এলো। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদক অলোক সিং এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার সিজেপির ডাকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যাওয়ার পথে তাকে আটক করা হয়েছিল। এ ছাড়া একইসময়ে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠকসহ এএপি দলের অন্যান্য নেতাদের আটক করে দিল্লি পুলিশ।
কেজরিওয়াল মুক্তি পেলেও অন্য আটক নেতাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে ঘোষণা দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তরে মিছিল করবেন তারা।
অন্যদিকে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও আটক বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রার মতো কর্মসূচি নেয়ার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
