সিলেটে নারী ঐক্যের সেমিনার সমাজ সংস্কারে রাসূল (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান

ফন্ট সাইজ:

জালালাবাদ নারী ঐক্য সিলেট আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, রাসূল (সা.) এর মহান আদর্শ ও মানবীয় গুণাবলী অনুসরণের মাধ্যমে একটি মানবিক, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী ও শিশুর অধিকার রক্ষা, অসহায় ও দুর্বল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী শিক্ষার প্রসারে মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে জালালাবাদ নারী ঐক্যের উদ্যোগে ‘সমাজ সংস্কারে রাসূলুল্লাহ (সা.) এর ভূমিকা’ শীর্ষক সিরাত সেমিনারটি অনুষ্ঠিত হয়। জালালাবাদ নারী ঐক্যের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক উম্মে সুমাইয়া ও শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজারের প্রভাষক ফারজানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরিয়ান ড. সোহেলী তামান্না। তিনি প্রবন্ধে মহানবী (সা.) এর মানবীয় গুণাবলী, উত্তম চরিত্র, দয়া, ক্ষমাশীলতা, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়। সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার জীবনাদর্শের গুরুত্বও আলোচনায় উঠে আসে। সেমিনারে ‘নারী ও শিশু অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম’ বিষয়ে বক্তব্য রাখেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুলেখা বেগম। ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা’ বিষয়ে আলোচনা করেন এডভোকেট আজিদা খাতুন। এ ছাড়া, ‘ইসলামী শিক্ষা বিস্তারে রাসূলুল্লাহ (সা.) এর ভূমিকা’ শীর্ষক বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহফুজা কাওসার রিমি। সমাপনী বক্তব্যে জালালাবাদ নারী ঐক্যের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিক বলেন, রাসূলুল্লাহ (সা.) এর মানবীয় গুণাবলী ও মহান আদর্শের আলোকে অসহায় ও দুর্বল নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নারী ও শিশুর সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং ইসলামী শিক্ষার প্রসারের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।