সিলেটে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

ফন্ট সাইজ:

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। শুক্রবার বিকালে নগরীর মদিনা মার্কেট এলাকায় এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মদিনা মার্কেটের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সদস্য ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ ও জেলা যুবদলের সাবেক সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম মিনুর যৌথ পরিচালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- যুবদল নেতা মান্নান আহমেদ, সাবেক মহানগর যুবদল সদস্য জায়েদ আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক আলাল আহমেদ, মহানগর যুবদলের সাবেক সদস্য রাছন আহমেদ, মোতালেব আহমেদ, যুবদল নেতা আলমগীর, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ, ডালিম, শহীদ, মফিজ, মামুন এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম হিমেল প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার যখন দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সিলেট জেলা ও মহানগর যুবদলের এই নতুন কমিটি তৃণমূলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। নবগঠিত এই কমিটি রাজপথে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে। সিলেট জেলা ও মহানগর যুবদলের এই নতুন নেতৃত্ব পুণ্যভূমি সিলেটের যুবসমাজকে সুসংগঠিত করে একটি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।