মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার ঘের জাল ও কিছু চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে পাটুরিয়া নৌ-থানা পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা জালগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী জানান, মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বহন ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ সর্বদা সচেষ্ট। এ সম্পদ সংরক্ষণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শিবালয়ে ৩২ লাখ টাকার অবৈধ জাল জব্দ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
