কুমিল্লার হোমনায় মাহবুব আলম কাঞ্চন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার দুর্গাপুর গ্রামে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কাঞ্চন দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। সে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, উপজেলার ঘারমোড়া ও আসাদপুর এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হোমনায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
