ছয় দফা দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন মাদ্রাসার শিক্ষকরা। শনিবার বিকেলে চরফ্যাশনের মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা আজ বৈষম্যের শিকার। স্কুল-কলেজের শিক্ষকদের মতো একই যোগ্যতা ও দায়িত্ব নিয়ে কাজ করেও আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ছয় দফা আমাদের প্রাণের দাবি, অস্তিত্বের দাবি। অধ্যক্ষ আজিজী আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকার এ বিষয়ে কর্ণপাত করছে না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন থেকেও মাদ্রাসার শিক্ষকরা কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মতবিনিময় সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে ৬ দফা দাবি আদায়ে রাজপথে নামার ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বাংলারজমিন
২ ঘন্টা আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ৮ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
