ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদা আর নেই। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বিআরবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ড. সিদ্দিকা মাহমুদা ডিমেনশিয়া রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী জিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঞ্জুর মোরশেদ তালুকদার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক সিদ্দিকা মাহমুদা আর নেই
স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
