এই দেশের মতো সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি একথা বলেন। গত শুক্রবার নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় দরিদ্র মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক অব শিক্ষক স্বপন চক্রবর্তী। যুগ্ম সমন্বয়কারী বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পরিষদের উপদেষ্টা সমাজসেবী নীরেশ চন্দ্র দাস, পরিষদের প্রধান সমন্বয়ক (অব.) উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, পরিষদের প্রাক্তন সভাপতি অ্যাপেক্সিয়ান চন্দন দাশ, সভাপতি ইমিগ্রেশন অ্যাডভাইজার জি.ডি. রুমু, হবিগঞ্জের সমাজসেবী নিরঞ্জন সাহা নীরু, সিলেটের বিএনপি নেতা নীহার রঞ্জন দাস বাচ্চু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান বাবলু। বৃত্তি উপ-কমিটির সদস্য সচিব অসিত কুমার সূত্রধর শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র ৫ জনসহ মোট ১১৪ জন মেধাবীদের মধ্যে স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।
