লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল সকালে লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফজিলা বেগম ও জহিলা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে দুই নারী প্রাতঃভ্রমণে বের হলে রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ নিশ্চিত করেছেন।
হাঁটতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর
লালমনিরহাট প্রতিনিধি
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
