সাংবাদিক আমির খসরু আর নেই

সাংবাদিক আমির খসরু আর নেই

ফন্ট সাইজ:

সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

সর্বশেষ বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন। আমির খসরুর স্বজনরা জানিয়েছেন সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী শোক প্রকাশ করেছেন।