ওমরাহ পালনে কেয়া পায়েল

ওমরাহ পালনে কেয়া পায়েল

ফন্ট সাইজ:

ওমরাহ পালন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পবিত্র সৌদি আরবের মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্প্রতি সম্পন্ন করেন তিনি। পবিত্র কাবা শরীফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। এর ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। তার এই কথায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন অভিনেত্রী।