দ্বৈত গানে আবারো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। ১৪ই অক্টোবর আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগীতমাধ্যমে প্রকাশ পাবে গানটি। একইদিনে সমরজিতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এর মিউজিক ভিডিও। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সংগীতায়োজন ও পরিচালনায় রয়েছেন সমরজিৎ। এতে কোরাস ও সরগমে কণ্ঠ দিয়েছেন তার সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী।
দ্বৈত গানে সমরজিৎ প্রিয়াংকা গোপ
বিনোদন ডেস্ক
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
