এবার ওটিটিতে ‘আওয়ারাপন-২’

এবার ওটিটিতে ‘আওয়ারাপন-২’

ফন্ট সাইজ:

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফরমে আসছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন- ২’। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিনেমাটি। সম্প্রতি এক প্রচারমূলক ভিডিওতে সিনেমাটির ওটিটি মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফরমটি। নীতিন কক্কর পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। শিবমের অতীত, অনুশোচনা, শোক ও নতুন করে বাঁচার লড়াই নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। ২০০৭ সালে ‘আওয়ারাপন’ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।