দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসীর সহযোগিতায় এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. নেয়ামত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নৌকা বাইচে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আসা সাতটি ঘাসি নৌকা অংশ নেয়।
প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানান। একসময় বালু নদীতে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার স্থানীয় বাসিন্দা ও মেয়রের সহযোগিতায় আবারও এ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, ‘বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও আনন্দ-উৎসবের সঙ্গে মিশে আছে এ প্রতিযোগিতা। কালের বিবর্তনে নানা কারণে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।’
দীর্ঘ ১৫ বছর পর বালু নদীতে নৌকাবাইচ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ৪ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
