নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন

ফন্ট সাইজ:

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়,  মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিল ৪৮ বছর।
’২৪ এর গণঅভ্যুত্থানের পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হলে চেন্নাইয়ের তার চিকিৎসা শুরু হয়। পরে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।