পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এটি ছিল ৭.৭ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের কাছে প্রত্যন্ত জনপদ পিতালোসা আরিবার প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরে ইউএসজিএস জানায়, দেশটিতে ৬.৬ মাত্রার দ্বিতীয় আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
কম্পন রাজধানী পানামা সিটিতেও তীব্রভাবে অনুভূত হয়। এতে ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ রাস্তায় ছুটে আসেন।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ভূমিকম্পটিকে একটি ‘বড় ধরনের বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা একটি সতর্কতা জারি করে জানায়, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলের কিছু অংশে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
তবে শুক্রবার বিকালের দিকে সতর্কতা তুলে নেয়া হয়।
রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং লোকজনকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চালু করে। শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরটি আবার চালু হয়।
পানামায় শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ৯ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
